ভিনদেশি হলেও বাংলা ভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা রয়েছে—প্রয়োজনের তাগিদে বাংলা ভাষা শিখলেও এখন এই ভাষা তাদের কাছে আর শেখার বিষয়ে সীমাবদ্ধ নেই।
বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বাংলা আয়োজিত অনুষ্ঠানে বাংলায় গান গেয়ে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করলেন এখানে পড়তে আসা বিদেশী শিক্ষার্থীরা।
ভিনদেশী এই শিক্ষার্থীদের কণ্ঠে বাংলা গান শুনে আবেগ আপ্লুত হবে যেকোনো বাঙালির হৃদয়। ভাষার জন্য একটি জাতির এমন আত্মত্যাগ এই ভাষার প্রতি তাদের মমত্ববোধ আরো বাড়িয়ে তুলেছে বলে জানালেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে আসার পর প্রয়োজনের তাগিদে বাংলা ভাষা শেখা শুরু করলেও এখন এই ভাষা সব বাঙালির মতো তাদের কাছেও প্রাণের ভাষা হয়ে গেছে বলে অভিমত আয়োজকদের।
অনুষ্ঠানে বিদেশিদের পাশাপাশি দেশিয় শিল্পীরাও পরিবেশন করেন একুশের গান ও কবিতা।