বিনোদন

অস্কার ২০১৮: কে কি পুরস্কার পেলেন

  • অস্কার ২০১৮: কে কি পুরস্কার পেলেন
    অস্কার ২০১৮: কে কি পুরস্কার পেলেন
  • অস্কার ২০১৮: কে কি পুরস্কার পেলেন
    অস্কার ২০১৮: কে কি পুরস্কার পেলেন
  • অস্কার ২০১৮: কে কি পুরস্কার পেলেন
    অস্কার ২০১৮: কে কি পুরস্কার পেলেন
  • অস্কার ২০১৮: কে কি পুরস্কার পেলেন
    অস্কার ২০১৮: কে কি পুরস্কার পেলেন

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মাননা একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৯০তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হওয়া এবারের আয়োজনের উপস্থাপক ছিলেন জিমি কিমেল। এবার মোট ২৪টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

‘দ্য শেপ অব ওয়াটার’ সিনেমার জন্য এবার সেরা পরিচালক হিসেবে অস্কার জিতেছেন গুইলারমো দেল তোরো। অন্যদিকে ডার্কেস্ট আওয়ার সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন গ্যারি ওল্ডমেন। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ফ্রান্সের ম্যাকডোর্মেন্ড।

সেরা পরিচালক হিসেবে আরও যারা মনোনয় পেয়েছেন তারা হলেন, ডানকির্কের পরিচালক ক্রিস্টোফার নোলান, গেট আউটের জন্য জর্ডান পিলে, লেডি বার্ডের জন্য গ্রেটা গারউইং, এবং ফ্যান্টম থ্রেডের জন্য পল থমাস অ্যান্ডারসন।

মার্টিন ম্যাকডোনা পরিচালিত ‘থ্রি বিলবোর্ডস আউসাইড এবিং, মিসৌরি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা স্যাম রকওয়েল। ‘আই, টনিয়া’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অ্যালিসন জেনি।

সেরা ছবির পুরস্কার জিতেছে গুইলারমো দেল তোরো পরিচালিত ‘দ্য শেপ অব ওয়াটার’। লি আঙ্করিচ পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্স ও পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ‘কোকো’ জিতেছে সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার।

বিদেশি ভাষার ছবির বিভাগে এবারের অস্কার জিতেছে আর্জেন্টাইন নির্মাতা সেবাস্তিয়ান লেলিও’র নির্মিত চিলির সিনেমা ‘অ্যা ফ্যান্টাস্টিক ওম্যান’।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ