জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় এনগেজমেন্টটা শেষ পর্যন্ত সেরেই ফেললেন। অনেক জল্পনা, রটনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আংটি বদল করলেন তারা। মঙ্গলবার রাজের আনন্দপুরের ফ্ল্যাটে তাদের বাগদান সম্পন্ন হয়। রেজিস্ট্রিও হয় এদিন।
এনগেজমেন্ট ও রেজিস্ট্রি সেরে ফেললেও পরিবার সূত্রে খবর, আগামী ১১ মে কলকাতায় বিয়ে ও ১৮ মে বর্ধমানে রিসেপশন হবে টলিউডের বহু-চর্চিত এই কাপলের ৷
একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার রাজ চক্রবর্তীর নিজের অ্যাপার্টমেন্টে এনগেজমেন্ট-রেজিস্ট্রি পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠানে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়-স্বজনরাউপস্থিত ছিলেন।
বাগদান অনুষ্ঠানে কাউকে সে ভাবে আমন্ত্রণ জানানো হয়নি। রুদ্রনীল ঘোষ, প্রযোজক শ্যামসুন্দর দে, নীল রায়... যাঁরা একান্তই রাজের ঘনিষ্ঠ বন্ধু, সে রকম কয়েক জন ছাড়া।
অনুষ্ঠানপর্ব মিটে গেলে টুইট করে নিজেদের আংটিবদলের খবর জানান রাজ-শুভশ্রী।
Against all odds.... we got engaged today to walk the path together for the rest of our lives.. need your blessings, good wishes & love #SnR pic.twitter.com/3ffr5yhgKC
— rajchoco (@iamrajchoco) March 6, 2018