আজ রাজধানী ঢাকায় আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট। কনসার্টটি বেলা সোয়া ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
কানসার্টে গাইবে পাওয়ারসার্জ, আরবোভাইরাস, শূন্য, নেমেসিস, ক্রিপটিক ফেইট, লালন, চিরকুট ও আর্টসেল।
সোয়া ৩টায় শুরু হলেও দর্শনার্থীদের জন্য বেলা দেড়টাতেই গেট উন্মুক্ত করে দেয়া হবে। নানা ধরনের গানের পাশাপাশি কনসার্টে শিল্পীদের কণ্ঠে শোনা যাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানও।
গত বছরের অক্টোবর মাসে ইউনেসকো ৭ মার্চের ভাষণকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ঘোষণা করে। তাই এবার আরও জমকালো আয়োজনের পাশাপাশি ঢাকার বাইরেও উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: