বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শিশু একাডেমি মাঠে এক সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু বই মেলার উদ্বোধন করা হয়েছে। এ বই মেলা চলবে ২৬শে মার্চ পর্যন্ত।
শুক্রবার বই মেলার উদ্বোধন করেন অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
এ সময় তিনি বলেন, শিশুদের মেধা বিকাশের জন্য এমন আয়োজন খুবই প্রয়োজন। মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের প্রতি শ্রদ্ধা বাড়াতে এমন আয়োজন সহায়তা করবে। শুক্র ও শনিবার সকাল ১০ থেকে রাত ৮'টা পর্যন্ত চলবে মেলা। এছাড়া প্রতিদিন বেলা ৩টা থেকে রাত আট'টা পর্যন্ত খোলা রাখা হবে মেলা প্রাঙ্গণ।
এবারের শিশু একাডেমির বই মেলায় ৬৬টি বেসরকারি প্রকাশনা সংস্থা ও ৭টি সরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: