বিনোদন

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে ১০ বছরে পা রাখল দেশ টিভি

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে ১০ বছরে পা রাখল দেশ টিভি
মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে ১০ বছরে পা রাখল দেশ টিভি

মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার প্রত্যয়ে দর্শকদের অব্যাহত ভালবাসায় নয় বছর পার করলো দেশ টিভি।

শুরু হলো দশ বছরের যাত্রা। কখনো সংবাদ, কখনো অনুষ্ঠান, কখনো ভিন্ন আয়োজনে দেশ টিভি এর মধ্যেই নিজেকে আলাদা করে চিনিয়ে স্বতন্ত্র একটি অবস্থান নিতে পেরেছে। তাই দেশ টিভি দেশে-বিদেশে বাংলা ভাষাভাষী সব শ্রেণীর কাছে সমাদৃত।

দেশ ও দশের কথা বলে দেশ টিভি। সদা জাগ্রত মুক্তিযুদ্ধের চেতনায়। কাজে-বিশ্বাসে-পর্দায় বিরাজমান আবহমান বাংলাদেশ। সবসময় সচল-সজীব দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তথ্য-বিনোদনের মেলবন্ধনে। সঙ্গী- গণতন্ত্র ও সমৃদ্ধির অভিযাত্রায়। তাকে ফুটিয়ে তোলা হয় সুস্থ, সুরুচি ও সময়োপযোগী আয়োজনে।

সংবাদ ও বিনোদনকে সাথে নিয়ে আজ থেকে নয় বছর আগে পথ চলা শুরু দেশ টিভির। দেশকে ভালবাসার, দেশের পাশে থাকার প্রত্যয়। প্রতিনিয়ত অনুপ্রেরণা হয়ে কাজ করছে সংবাদ ও সকল অনুষ্ঠানের সৃজন ও উপস্থাপনায়। দর্শকের ভালবাসা দেশ টিভিকে প্রেরণা যুগিয়েছে, করেছে আরো সাহসী।

অনুষ্ঠান প্রচারে গতানুগতিক ধারাকে ভাঙার চেষ্টা চলছে নিরন্তর, সে থেকেই নতুনত্ব ও নবতর উদ্দীপনার সঞ্চারণ। সংবাদ ও মত প্রকাশেও দেশ টিভি থেকেছে বস্তুনিষ্ঠ ও সাহসী।

আগামীর পথচলাও নিরন্তর। এখনো বাকি অনেক কাজ। দেশ টিভি তাই দর্শক, শুভানুধ্যায়ীদের সবসময়ই পাশে চায়।

এবারও বর্ষপূর্তিতে দিনব্যাপী দেশ উৎসবে নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকছে বিশেষ অনুষ্ঠান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ