বিনোদন

বিকাল ৫টা মধ্যে বৈশাখের অনুষ্ঠান শেষ, সিদ্ধান্তে আপত্তি

 নাসির উদ্দিন ইউসুফ
নাসির উদ্দিন ইউসুফ

নিরাপত্তার অজুহাতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকাল ৫টা মধ্যে শেষ করার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এই নির্দেশনা দেশের ঐতিহ্যের সঙ্গে যায় না আর সরকারের নীতিমালার সঙ্গেও সাংঘর্ষিক বলে মত জোট নেতাদের।

নির্বিঘ্নে নববর্ষ উদযাপনে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, মঙ্গল শোভাযাত্রাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। এই উৎসবকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা পুরোদমে ব্যস্ত। রং আর তুলির আঁচড়ে তারা বানাচ্ছেন বিভিন্ন পশু-পাখির অবয়ব। বেশ উৎসাহের সঙ্গেই তারা কাজ করছেন।

এবার মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘শান্তি’।

তবে গত কয়েক বছর ধরে নিরাপত্তার খাতিরে বিকেল ৫টার মধ্যে নববর্ষ উদযাপন অনুষ্ঠান শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্দেশনা আসছে। এবার এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা নাসির উদ্দিন ইউসুফ।

এবার সারাদেশের মানুষ যাতে নির্বিঘ্নে নববর্ষ উদযাপন করতে পারে এজন্য প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আহ্বান জানিয়েছেন জোট নেতারা।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসএসিতে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ আহ্বান জানান নাসির উদ্দিন ইউসুফ।

সাংস্কৃতিক বিকাশে বাজেটে এই খাতে বরাদ্দের দাবি তাদের।

এছাড়া সাংস্কৃতিক অঙ্গনের সহ বিভিন্ন ব্যক্তির অপহরণ ও নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন জোটের নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ