বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: সেরা ছবি অজ্ঞাতনামা, পরিচালক-অমিতাভ রেজা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: সেরা ছবি অজ্ঞাতনামা, পরিচালক-অমিতাভ রেজা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা: সেরা ছবি অজ্ঞাতনামা, পরিচালক-অমিতাভ রেজা

দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলা-কুশলীকে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ প্রদানের ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় ২০১৬ সালের জন্য ২৬টি ক্যাটাগরিতে চলচ্চিত্র পুরস্কারের জন্য বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে তৌকির আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’।

তবে সেরা পরিচালকের পুরস্কারটি পাচ্ছেন অমিতাভ রেজা; আয়নাবাজির জন্য এ পুরস্কারটি যাচ্ছে তার ঝুলিতে।

আয়নাবাজিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী।

সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা (অস্তিত্ব) এবং কুসুম শিকদার (শঙ্খচিল)।

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন ফরিদা আক্তার ববিতা ও আকবর হোসেন পাঠান ফারুক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ