বিনোদন

শুরু হচ্ছে ২য় আন্তর্জাতিক মুখাভিনয় উৎসব

২য় আন্তর্জাতিক মুখাভিনয় উৎসব আজ
২য় আন্তর্জাতিক মুখাভিনয় উৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হলে দ্বিতীয় আন্তর্জাতিক মুখাভিনয় উৎসব ২০১৮ শুরু হয়েছে।

তিন দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন (ডিইউএমএ)-ডুমা এ উৎসব আয়োজন করেছে। বেশ কয়েকটি বিদেশি দল উৎসবে যোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের মাইম থিয়েটার, জাপানের মাইম থিয়েটার ছাড়াও এতে জামার্ন, ইরান, ভারত, নেপালসহ বাংলাদেশের বিভিন্ন দল অংশ নিচ্ছে।

উসৎবের কর্মসূচির মধ্যে রয়েছে অংশ্রগহণকারী দলগুলোর মুখাভিন প্রদর্শনী, মাইম বিষয়ে সেমিনার। উদ্বোধনীর পর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি র‌্যালি বের করা হয়।

বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে গত সাত বছরে মুখাভিনয় শিল্পের ৪০০ প্রদর্শনী করেছে ডুমা দলটি। বাঙালি সংস্কৃতি, সামাজিক বিষয় নিয়ে শুরু থেকে দলের পারফরমেন্সে বিভিন্ন বিষয়ে প্রদর্শনীগুলোতে উঠে আসে। বিশেষ করে জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন করতে দলটি মুখাভিনয়ের কাজ করছে।

ডুমার আরও জানিয়েছে, বিদেশি দলগুলো ঢাকায় আসতে শুরু করেছে। এরইমধ্যে দুটি দল এসে গেছে।

উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ