বিনোদন

বৈসাবি উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীতে বর্ণিল আয়োজন

বৈসাবি উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীতে বর্ণিল আয়োজন
বৈসাবি উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীতে বর্ণিল আয়োজন

চৈত্র সংক্রান্তি ও নববর্ষকে ঘিরে পাহাড় মেতেছে 'বৈসাবি'র বর্ণিল উৎসবে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের গ্রামীণ জনপদে চলছে পাহাড়ি জনগোষ্ঠীর সামাজিক এ উৎসব। বৈসাবিকে পূর্ণতা দিতে পার্বত্য চট্টগ্রামে চলছে ঐতিহ্যবাহী পূজা-অর্চনা, খেলাধুলা ও নাচগান।

ত্রিপুরা ভাষায় বৈসুক, মারমাতে সাংগ্রাই এবং চাকমা ভাষায় বিঝু। ভিন্ন ভাষাভাষি এই তিনি পাহাড়ি জাতিগোষ্ঠির সামাজিক এই উৎসবের নামের আদ্যক্ষর মিলেই বৈসাবি। বর্ষ বিদায় আর বর্ষবরণের এ প্রাণের উৎসবের আনন্দে মুখর এখন পুরো পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য শহর রাঙামাটি যেন উৎসবের নগরী।

বৃহস্পতিবার থেকে তিন পার্বত্য জেলায় শুরু হয়েছে এ উৎসব। বান্দরবানে সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে শুক্রবার বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এই প্রার্থনায় সকলের সঙ্গে ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশে সিং।

প্রথম দিন 'হারিবৈসুক' দ্বিতীয় দিনে 'বুইসুকমা' এবং তৃতীয় দিনে 'বিসিকতাল' নামে নিজস্ব সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন চলছে ত্রিপুরা জনগোষ্ঠীর। চলছে নানা রকম নাচ-গান। উৎসবে মাতোয়ারা গোটা পার্বত্য এলাকা।

বৈসাবীতে পার্বত্য জনপদে রঙ-বেরঙের পোষাক আর বাহারী সাজে সেজে উঠেছেন পাহাড়ি নারী-পুরুষ। ঘরে ঘরে চলছে পিঠাপুলির আয়োজন। ঐতিহ্যবাহী নাচ-গান আর খেলাধুলার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন নারী-পুরুষ, নির্বিশেষে সব বয়সের মানুষ। শুক্রবার সারাদিন বাড়ি বাড়ি বেড়িয়ে ও নববর্ষের দিন মারমাদের জল উৎসবের মধ্যে দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ