বিনোদন

নববর্ষ বরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

মঙ্গল শোভাযাত্রা
মঙ্গল শোভাযাত্রা

মানুষ ভজলে সোনার মানুষ হবি- এ মর্মবাণীকে প্রতিপাদ্য করে এবার বাংলা নববর্ষ বরণে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এ শোভাযাত্রায় অংশ নেয় হাজার হাজার মানুষ।

অমঙ্গল- গ্লানি দূর ঠেলে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে উন্নয়নশীল দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

বরাবরের মতো বাংলা নববর্ষ ১৪২৫কে বরণ করতে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এ শোভাযাত্রাতে অংশ নিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীসহ হাজারো মানুষ জড়ো হন চারুকলার সামনে।

বিশ্ব ঐতিহ্যের ধারক হিসেবে ইউনেস্কো স্বীকৃত এ শোভাযাত্রাকে ঘিরে এবার ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। র্যা ব, পুলিশ, সোয়াট সদস্যরা মঙ্গলশোভার সামনে গড়ে তোলে কয়েক স্তরের নিরাপত্তা।

বেলা ৯টা বাজতে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় এই শোভাযাত্রা।

উজ্জীবিত সূর্যের আহ্বানে এবার " মানুষ ভজলে সোনার মানুষ হবি" মরমী সাধক লালনের এই গানকে প্রতিপাদ্য করা হয় এবারের যাত্রায়। ঢাক-ঢোলের বাজনার তালে তালে সবার কণ্ঠে এই গানের সঙ্গে এগিয়ে চলে শোভাযাত্রা।

উজ্জীবিত সূর্যের পাশাপাশি শান্তির প্রতীক পায়রা, হাতি, গরু, টেপা পুতুল এবং মহিষসহ নানা পশু পাখির বিশাল প্রতিকৃতিও ছিলো শোভাযাত্রার মূল আকর্ষণ।

সেই সঙ্গে বাঘ, পেচাসহ নানা পশু-পাখির প্রতিকৃতির মুখোশও শোভা পায় মানুষের হাতে।

শোভাযাত্রাটি শাহবাগ, রুপসী বাংলা হোটেল হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপচার্য মো. আখতারুজ্জামান নতুন বছরে সবার মাঝে শান্তি বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংস্কৃতি বিষয় মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, উন্নয়নশীল দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উৎসবে আসা সাধারণ মানুষের মধ্যেও ছিলো প্রাণচঞ্চলতা। বাঙালির সর্বজনীন উৎসবে নিজেদের সম্পৃক্ত করতে পেরে তারাও বেশ খুশি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ