বিনোদন

উৎসবে-আনন্দে উদযাপিত হলো দেশজুড়ে পয়লা বৈশাখ

দেশজুড়ে পয়লা বৈশাখ
দেশজুড়ে পয়লা বৈশাখ

দেশজুড়ে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে স্বাগত জানানো হলো বাংলা নতুন বছরকে। দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় বসেছে গ্রামীণ মেলা।

নতুন বাংলা বছরকে বরণ করে নিতে দেশজুড়ে উৎসবের আমেজ। পহেলা বৈশাখের সকাল থেকেই বর্ণিল সাজে আর উৎসব আয়োজনে মেতে ওঠে বিভাগ ও জেলা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চল।

বরিশালে সকাল আটটায় নগরীর সিটি কলেজ প্রাঙ্গনে সবার হাতে রাখি পড়ানো হয়। বরিশাল চারুকলা বিদ্যালয়ের উদ্যোগে বের হয় মঙ্গল শোভাযাত্রা। বিশিষ্ট মানবতাবাদী লুসি হেলেন ফ্রান্সিস হল্ট এর উদ্বোধন করেন। অন্যদিকে সরকারি ব্রজমোহন স্কুল প্রাঙ্গনে উদীচীর উদ্যোগে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে আরো একটি মঙ্গল শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে চট্টগ্রামবাসী সেজেছে বর্ণিল সাজে। ডিসি হল, সিআরবি, শিল্পকলা, চারুকলা ইনিষ্টিটিউটসহ শহরের বিভিন্ন জায়গায় সকাল থেকে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব বয়সের নারী-পুরুষ যোগ দিয়েছেন এই প্রাণের উৎসবে।

ঢাক-ঢোল আর সুরের মুর্ছনায় নতুন বছরকে বরণ করেছেন যশোরবাসী। সকালে জেলা প্রশাকের কার্যালয় থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীসহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নেয় এতে। শহরের ২০ টি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুরের কাচারী মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়। উদীচী জেলা শাখার আয়োজনে বৈশাখী সংগীত পরিবেশন করা হয়। পরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজন করা হয় বৈশাখী সংগীত পরিবেশন ও পান্তা উৎসবের ।

বর্ণিল সাজে মঙ্গল শোভাযাত্রা বের হয় সাতক্ষীরায়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। শোভাযাত্রায় সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবিসহ আরো অনেকে।

মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয় দিনাজপুর, চুয়াডাঙ্গা, শেরপুর , কুষ্টিয়া, নেত্রকোনা, নড়াইল , ময়মনসিংহ, গোপালগঞ্জ, চাঁদপুর, গাইবান্ধা ও পটুয়াখালীতে। অনেক জায়গাতেই বসেছে গ্রামীন মেলা। বাঙালি ঐহিত্য ধরে রাখতে আয়োজন করা হয়েছে লাঠি খেলাসহ বিভিন্ন গ্রামীন খেলাধুলা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ