সব জল্পন-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার রাতে সম্পন্ন হলো কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়’র বিয়ে। ঐ দিন দক্ষিণ চব্বিশ পরগণার বাওয়ালি রাজবাড়িতে আয়োজন করা হয় ‘রাজশ্রী’র জমকালো বিয়ের অনুষ্ঠান।
দুই পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপস্থিতিতেই শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
শুভশ্রী আগেই জানিয়েছিলেন, বিয়ের দিন লাল বেনারসী, সোনার গয়না, চন্দনে সাবেকি সাজবেন তিনি। কথা মতোই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতেই সেজেছিলেন কনে। রাজের পরনে ছিল সবুজ পাঞ্জাবী। শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল, সিঁদুরদান-সব বাঙালি রীতি মেনেই বিয়ে করেছেন এই তারকা জুটি। অতিথিদের জন্য ছিল ভোজের বিশাল আয়োজন।
নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন প্রিয় বন্ধু রুদ্রনীল ঘোষ, সৃজিত, পদ্মনাভ দাশগুপ্ত ছাড়া, নীল রায় ও ফালাক রশিদ-সহ টলিটাউনের আরও অনেক হেভিওয়েটরা! সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে এলাহি ব্যাপার ৷ কেমন সাজে সেজে উঠতে চলেছেন এই দুই তারকা সেই সমস্ত কিছুর হদিশ দিলেন রাজের খুব কাছের বন্ধু নীল রায় ৷
তিনি জানিয়ছেন, নাম করা ডিজাইনারদের সাজে সেজে উঠেছেন ৷ শুভশ্রী সেজেছেন বিখ্যাত ডিজাইনার সব্যসাচীর মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে ৷
আর রাজের বর-পোশাকের ডিজাইন করেছেন রাজ বন্দ্যোপাধ্যায় ৷ সবুজ রংয়ের ডিজাইনার পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ।
সূত্র: আনন্দবাজার