বিনোদন

নিলামে বব ডিলানের গিটারের দাম উঠেছে অর্ধ মিলিয়ন ডলার

বব ডিলান ও রবি রবার্টসনের ১৯৬৫ সালের ফেন্ডার টেলিকাস্টার গিটারটি বিক্রি হল ৪৯০,০০০ ডলারে
বব ডিলান ও রবি রবার্টসনের ১৯৬৫ সালের ফেন্ডার টেলিকাস্টার গিটারটি বিক্রি হল ৪৯০,০০০ ডলারে

কবি ও গায়ক বব ডিলানের ব্যবহৃত একটি গিটারের নিলামে শনিবার মূল্য উঠেছে প্রায় অর্ধ মিলিয়ন ডলার। বব ডিলানের গিটারটি ফোক সঙ্গীত থেকে রক সঙ্গীতে শৈল্পিক বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুলিয়েন্স অকশান হাউজ শনিবার এ কথা জানায়।

ফেন্ডার মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট কর্পোরেশনের তৈরি ফেন্ডার টেলিকাস্টার গিটারটির মালিক ছিলেন ডিলানের গিটারিস্ট কানাডিয়ান সঙ্গীত শিল্পী ও গীতিকার রোববিই বরার্টসন। ১৯৬৫ সাল থেকে ডিলান, এরিক ক্লাপটন এবং জর্জ হ্যারিসন গিটারটি ব্যবহার করেছেন।

নিলাম কর্তৃপক্ষ আশা করেছিল গিটারটির মূল্য ৪ থেকে ৬ লাখ ডলারের মধ্যে হবে। অকশনে এটির দর উঠেছে ৪ লাখ ৯৫ হাজার ডলার।

শনিবারের নিলামে জর্জ হ্যারিসনের প্রথম ইলেকট্রিক গিটারের মূল্য উঠেছে ৪০ হাজার ডলার, ১৯৬৮ সালে এলভিস প্রিসলির জন্য তৈরি ফেন্ডার টেলিকাস্টারের মূল্য উঠেছে ১,১৫,২০০ ডলার।

এলভিস প্রিসলির আইটেমগুলোর দাম এখনো চড়া। ১৯৭২ সালে হাওয়াইয়ে কনসার্টে পরা জমকালো এলভিস বেল্ট বিক্রি হয়েছে ৩,৫৪,৪০০ ডলারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ