বিনোদন

সার্কের শ্রেষ্ঠ চলচ্চিত্র “হালদা”

তৌকীর আহমেদ ও ‘হালদা’ সিনেমার পোস্টার। ছবি: ইন্টারনেট
তৌকীর আহমেদ ও ‘হালদা’ সিনেমার পোস্টার। ছবি: ইন্টারনেট

শ্রীলঙ্কার রাজধানী কলম্বতে অনুষ্ঠিত ‘৮ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮’ এ তৌকীর আহমেদের “হালদা” চলচ্চিত্রটি প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট চার বিভাগে পুরস্কার অর্জন করেছে। তৌকীর আহমেদ গত ২৭ মে রবিবার রাত ১১টার দিকে ‘হালদা’ চলচ্চিত্রের অফিসিয়াল ফেসবুক পেজে পুরস্কার অর্জনের কথা সকলের উদ্দেশ্যে জানিয়ে দেন।

২২ মে মঙ্গলবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বতে শুরু হয় ‘৮ম সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৮’।

শ্রেষ্ঠ চলচ্চিত্র ছাড়াও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ আবহ সংগীত বিভাগ পুরস্কার অর্জন করেছে চলচ্চিত্রটি।

এ অর্জনে তৌকীর আহমেদকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী বিপাশা হায়াত, রুনা খান, নাদিয়া আহমেদ, অভিনেতা সিয়ামসহ আরও অনেকেই। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, তিশা, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, রুনা খান, শাহেদ আলী প্রমুখ। চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন তৌকীর। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

গত বছর ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘হালদা’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকেন্দ্রিক জেলে জীবনের বিপন্নতা নিয়ে।

হালদায় মা মাছের সংখ্যা কমে যাওয়ায় জীবিকার খোঁজে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দেন জেলেরা। মনু মিয়ার (ফজলুর রহমান বাবু) জীবন বাঁচানোয় বদিউজ্জামানের (মোশাররফ করিম) ঠাঁই হয় হালদা তীরে। সেখানেই মনু মিয়ার মেয়ে হাসুর (তিশা) সঙ্গে দেখা হয় বদিউজ্জামানের। এরপর গল্প এগোতে থাকে হালদা ও হাসুর পরিবারকে ঘিরে। হালদা তীরের জনপদের মাইজভান্ডারি গান, নাট্টো পোয়ার গান, বলি খেলা, নৌকা বাইচ, হালদায় ডিম সংগ্রহ এসব দৃশ্যও উঠে আসে।

‘হালদা’ চলচ্চিত্রের জন্য এই আসরে পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন- চিত্রগ্রাহক এনামুল সোহেল, সম্পাদক অমিত দেবনাথ এবং আবহ সঙ্গীতে তৌকীর আহমেদ, পিন্টো ঘোষ ও সানজিদা মাহমুদা নন্দিতা।

মঙ্গলবার থেকে শুরু হওয়া সার্ক চলচ্চিত্র উৎসবে মোট ২৬টি চলচ্চিত্র দেখানো হয়। ইংরেজি সাবটাইটল না থাকায় আফগানিস্তান ও নেপালের কোনো চলচ্চিত্র এবারের আসরে ছিল না বলে সার্ক কালচারাল সেন্টারের একজন কর্মকর্তা জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ