বিনোদন

দীপিকা বড় তারকা হলে ওর বেশি টাকা পাওয়া উচিত: রনবীর

রনবীর-দীপিকা
রনবীর-দীপিকা

দীপিকা পাড়ুকোন যদি বড় তারকা হন, তাহলে তাঁর বেশি টাকা পাওয়া উচিত। এমনই মন্তব্য করলেন বলিউড তারকা রণবীর কপূর। তিনি এখন ‘সঞ্জু’-র প্রচারে ব্যস্ত। তারই ফাঁকে একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রণবীর।

সম্প্রতি ইংরেজ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ সিদ্ধান্ত নিয়েছেন, অভিনেত্রীরা যাতে ন্যায়সঙ্গত পারিশ্রমিক পান সেটা নিশ্চিত করার জন্য তিনি সহ-অভিনেত্রী কত অর্থ পাচ্ছেন সেটা না জানা পর্যন্ত কোনও ছবিতে অভিনয় করবেন না।

এ বিষয়ে প্রশ্নের জবাবে রণবীর মজার ছলে বলেছেন, আয়কর সংক্রান্ত কারণে কেউই উপার্জনের কথা জানাতে চান না।

তাঁর আরও দাবি, দীপিকা, ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়ার মতো যাঁদের সঙ্গে কাজ করেছেন তাঁরা কেউই কম পারিশ্রমিক পান না।

রণবীর আরও বলেছেন, এখন সবাই অভিনেতা-অভিনেত্রীদের বাজারমূল্যের বিষয়ে সচেতন। যাঁর ছবি ভাল চলবে, তিনি বেশি অর্থ পাবেন। আর যাঁর ছবি চলবে না, তিনি কম অর্থ পাবেন।

সূত্র: এবিপিআনন্দ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ