বিনোদন

‘সঞ্জু’র বক্স অফিস হিট: বাহুবলীর রেকর্ড ভাঙ্গল

‘সঞ্জু’র বক্স অফিস হিট
‘সঞ্জু’র বক্স অফিস হিট

‘বাহুবলী’র সমস্ত রেকর্ড ভেঙে দিল রণবীর কপূর অভিনীত এবং রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’। তিন দিনে বক্স অফিস থেকে ১২০ কোটি আয় হয়েছে ‘সঞ্জু’র। এমনকি ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সমস্ত ছবির মধ্যে উইকএন্ডে এখনও পর্যন্ত ‘সঞ্জু’-র বক্স অফিস কালেকশন সবচেয়ে বেশি।

তথ্য বলছে মুক্তি পাওয়ার পর প্রথম উইকএন্ডে দীপিকা পাড়ুকোনের ‘পদ্মাবত’ বা সলমন খানের ‘রেস-থ্রি’র যা আয় ছিল, সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে হিরানির ‘সঞ্জু’। ‘বাহুবলী ২’, যা একদিনে ৪৬.৫ কোটি আয় করেছিল, সেই রেকর্ডও ভেঙে দিয়েছে রণবীরের ‘সঞ্জু’।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে বলেছেন, মুক্তির পর প্রথম রবিবারে ৪৬.৭১ কোটি বক্স অফিস কালেকশন ‘সঞ্জু’র। শুক্রবারের কালেকশন ছিল ৩৪.৭৫ কোটি, শনিবার ৩৮.৬০ কোটি। শুক্র, শনি, রবি মিলিয়ে ‘সঞ্জু’ মোট ব্যবসা করেছে ১২০.০৬ কোটি টাকা।

শুধু বক্স অফিস কালেকশনের নিরিখেই নয়, রণবীরের কেরিয়ারেরও সেরা মুক্তিপ্রাপ্ত ছবি এটি।

এই ছবিতে নিজের পারফর্ম্যান্সের জন্যে বলিউডের বিভিন্ন তারকার থেকে উচ্ছসিত প্রশংসাও পাচ্ছেন রণবীর। তার মধ্যে রয়েছে তাঁর বান্ধবীও। আলিয়ার কথায় তাঁর জীবনে এখনও পর্যন্ত দেখা সেরা দশটি ছবির মধ্যে সঞ্জু অন্যতম। ছবির প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর অভিনয়ই প্রশংসনীয়।

সূত্র: এবিপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ