বিভিন্ন দেশের মধ্যে নিজেদের সংস্কৃতি ও কৃষ্টি কালচার আদান প্রদানের মধ্যে দিয়ে সাম্প্রদায়িকতা পরাভূত করা সম্ভব বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার রাজধানীতে ফ্রঙ্কো-জার্মান দূতাবাসে ইউরোপিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট ফর কালচার ও ক্লাস্টার সদস্যেদের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, এই উদ্যোগের মধ্যে দিয়ে প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিস্তৃত প্রচারণায় আন্তঃসাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির পাশাপাশি ইউরোপ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আরো শক্তিশালী করবে।
অনুষ্ঠানে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত তিরিঙ্ক, ফরাসি রাষ্ট্রদূত মারি আনিক বুহদাঁ, ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক এবং জার্মান রাষ্ট্রদূত টমাস হেনরিখ প্রিনজ উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: