বিনোদন

এসএম সুলতানের ৩৪তম জন্মবার্ষিকী আজ

এসএম সুলতান
এসএম সুলতান

বিশ্ব বরণ্যে চিত্রশিল্পী এসএম সুলতানের ৩৪তম জন্মবার্ষিকী আজ (শুক্রবার)। কীর্তিমান এ শিল্পী রং তুলির আঁচড়ে তুলে এনেছেন দেশ- মাটি ও মেহনতি মানুষের জীবন। বাংলার চিত্রকলাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব দরবারে।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সুলতানের জন্মবার্ষিকী পালন করেছে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন।

এসএম সুলতান— যার রং তুলি আর ক্যানভাসের উপজীব্য মাটি আর মানুষ। এঁকেছেন জল-জেলে-নৌকা, পাট কাটা, ধান ভানা, চর দখল ও মাছ ধরার মতো গ্রাম বাংলার অসংখ্য ছবি। তিনিই একমাত্র বাঙালি চিত্রকর যার আঁকা ছবি, পাবলো পিকাসো, ডুফি, সালভেদর দালির ছবির সঙ্গে লন্ডনে প্রদর্শিত হয়।

হতদরিদ্র পরিবারে ১৯২৪ সালের এ দিনে জন্ম এসএম সুলতানের। ব্যক্তি জীবনে ছিলেন ভবঘুরে আনমোনা প্রকৃতির। প্রাতিষ্ঠানিক শিক্ষায় বেশি এগোতে পারেননি।

তবে আঁকাআঁকির ঝোঁক সেই ছোট বেলাতেই। জীবন কাটিয়ে দিয়েছেন, ছবি আঁকাতেই। পেয়েছেন, একুশে ও স্বাধীনতা পদক। ভূষিত হয়েছেন দেশি-বিদেশি সম্মাননায়।

১৯৯৪ সালের ১০ অক্টোবর তার মৃত্যুর পর নড়াইলবাসীর দাবিতে সংস্কৃতি মন্ত্রণালয় ২০০৩ সালে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় সুলতানের বসতবাড়ির কাছে ২ একর ৫৭ শতক জমিতে শিশুস্বর্গের আদলে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা নির্মাণ করা হয়।

সংগ্রহশালায় সুলতানের নিজ হাতে আঁকা ছবি দেখতে পেরে খুশী সুলতান প্রেমীরা। প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সুলতান সংগ্রহশালা'র বিভিন্ন উন্নয়নে।

শিল্পীর জন্মবার্ষিকী পালনে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কোরআনখানি, মিলাদ মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ দিন ব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ