বিনোদন

বর্ণিল আয়োজনে দেশ টিভিতে ঈদ উৎসব

বর্ণিল আয়োজনে দেশ টিভিতে ঈদ উৎসব
বর্ণিল আয়োজনে দেশ টিভিতে ঈদ উৎসব

ঈদ উৎসবে দর্শক বিনোদনে প্রস্তুত দেশ টিভি। দেশ টিভির পর্দায় এবারও সাতদিনের আয়োজনে বর্ণিল হয়ে উঠবে ঈদের আনন্দ। এতে থাকছে বিশেষ সঙ্গীত আয়োজন, নাটক, সিনেমাসহ আরো অনেক কিছু।

বিশেষ দিনে, যে কোনো উৎসবে দেশ টিভি বরাবরই নিজেকে ভিন্নমাত্রায় উপস্থাপন করে। দর্শকদের চাহিদা অনুযায়ী ঈদের ছুটিতে তাই দেশ টিভি পর্দায় থাকছে নানা আয়োজন।

বরাবরের মতো এবারো ঈদের অনুষ্ঠানকে বর্ণিল রংয়ে সাজিয়েছে দেশ টিভি। ৭ দিনের দেশ ঈদ উৎসবে থাকছে বিভিন্ন অনুষ্ঠান।

অনুষ্ঠানমালায় প্রতিদিনই দুপুর তিনটায় থাকছে প্রখ্যাত সুরকার, গীতিকারদের গান নিয়ে শিল্পীদের লাইভ শো- "সুর আর গান"

ঈদের দিন থেকে শুরু করে সন্ধ্যা ছয়টা পনের মিনিটে থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনা ও বি ইউ শুভর পরিচালনায় সাতদিনের ধারাবাহিক নাটক 'চকলেট'।

প্রতিদিন সন্ধ্যা সাতটার সংবাদের পরপরই ৭.৩৫ মিনিটে থাকছে ঈদের বিশেষ নাটক। ঈদের দিন ইমেল হকের রচনা ও পরিচালনায় থাকছে বিশেষ নাটক 'প্রেমিক বিশু পাগলা'। একই সময়ে প্রতিদিন প্রচারিত হবে বিশেষ নাটকগুলো।

ঈদের সাতদিনই রাত ৮.৪৫ মিনিটে চলবে বামবা ও দেশ টিভির যৌথ উদ্যোগে গান ও আড্ডা অনুষ্ঠান 'লিজেন্ডস অফ রক'। প্রতি পর্বে থাকছে বামবার সদস্য একটি করে রক ব্যান্ড। তারা পরিবেশন করবেন তাদের সেরা কিছু গান, সেইসঙ্গে গানের পেছনের সব গল্প , ব্যান্ডের ইতিহাস ও নানান চড়াই-উৎরাই।

প্রতিদিন রাত ৯.৪৫ মিনিটে থাকছে মিউজিক্যাল লাইভ।

এছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০ টায় থাকছে শাকিব খান-অপু বিশ্বাস-রিয়াজ-শাবনুর, মৌসুমি-ফেরদৌস- সালমান শাহ-শাবনূর, মিলন-মম অভিনীত বিভিন্ন পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ