বিনোদন

পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী

পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী
পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী

ঢাক-ঢোল, কাসর, ঘণ্টা, আর শঙ্খধ্বনির আবহে পূজামণ্ডপে প্রার্থনা, দেবী দুর্গার চরণে পুষ্পার্ঘ্য দেয়ার পাশাপাশি প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সারাদেশে শারদীয় দুর্গাপূজার মহানবমী পালিত হচ্ছে।

নবমীর সকাল থেকেই ভক্ত আর দর্শনার্থীদের ভিড়ে, কোলাহলে মুখর পূজামণ্ডপগুলো। অসুর নিশানি শত্রু বিমর্দিনী দেবি দুর্গার বিহিত পুজার মধ্য দিয়ে নাটোরে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। এ সসময় ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। পুরোহিতের মন্ত্রপাঠ, ভক্তদের পুষ্পাঞ্জলি ও উলধ্বনিতে মুখরিত হয় উঠে মণ্ডপগুলো। দুর্গা পুজার মহানবমীতে নড়াইলের মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলি দান, প্রার্থনা ও চন্ডিপাঠ।

এছাড়া নওগাঁ, রাজবাড়ি, নেত্রকোণা, ফরিদপুর, সাতক্ষীরা, ময়মনসিংহসহ দেশের অন্যান্য জায়গায় মন্ডপে মন্ডপে ঢল নেমেছে ভক্তদের।

এদিকে, লাল বর্ণের দূর্গা প্রতিমায় পূজা হচ্ছে মৌলভীবাজারে। তিনশো বছর ধরে চলা এই পূজায় দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারত থেকেও আসেন ভক্তরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ