বিনোদন

সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হেলন আইয়ুব বাচ্চু

শেষ শ্রদ্ধায় আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে
শেষ শ্রদ্ধায় আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে

বাংলাদেশের ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রতি সর্বসাধারণ শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানানোর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

জাতীয় ঈদগাহ ময়দানে বাদ জুমা তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হয় মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে।

আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা হয় চ্যানেল আই প্রাঙ্গণে হবে, দ্বিতীয় জানাজা শেষে এই শিল্পীর মরদেহ ফের হিমঘরে রাখা হবে।

অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব ও ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব দেশে ফেরার পর

চট্টগ্রামে শনিবার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।

দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক।

গতকাল সকালে মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চু মারা যান। তার আকস্মিক মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

গিটারের জাদুকর হিসেবে আইয়ুব বাচ্চুর সুনাম ছিল।

আইয়ুব বাচ্চু:

জন্ম: ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরের এনায়েতবাজারে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ ইসহাক ও মা নূরজাহান বেগম। ১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে তাঁর পথচলা শুরু। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট।

আইয়ুব বাচ্চুর অ্যালবাম এলআরবি বাজারে আসে ১৯৯২ সালে। এলআরবিই দেশের প্রথম ডাবল ও আনপ্লাগড অ্যালবাম প্রকাশ করে। সুখ, তবুও, ঘুমন্ত শহরে, ফেরারি মন, আমাদের বিস্ময়, মন চাইলে মন পাবে, অচেনা জীবন, মনে আছে নাকি নাই, স্পর্শ, যুদ্ধ এলআরবির জনপ্রিয় অ্যালবাম।

একক গানেও আইয়ুব বাচ্চুর সাফল্য ছিল ঈর্ষণীয়। ১৯৮৬ সালে প্রকাশিত রক্তগোলাপ তাঁর প্রথম প্রকাশিত একক অ্যালবাম। তাঁর সাফল্যের শুরু দ্বিতীয় একক অ্যালবাম ময়নার মাধ্যমে। তাঁর অন্য একক অ্যালবাম কষ্ট, সময়, একা, প্রেম তুমি কি, দুটি মন, কাফেলা, জীবনের গল্প ইত্যাদি। কিছু চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন তিনি। ‘আম্মাজান’, ‘অনন্ত প্রেম দাও আমাকে’, ‘সাগরিকা’ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ