বিনোদন

ইসলাম গ্রহণ করলেন বিশ্বখ্যাত গায়িকা সিনিড

ইসলাম গ্রহণ করলেন বিশ্বখ্যাত গায়িকা সিনিড
ইসলাম গ্রহণ করলেন বিশ্বখ্যাত গায়িকা সিনিড

বিশ্বখ্যাত আইরিশ গায়িকা সিনিড ও'কনর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর সিনিড ও'কনর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শুহাদা। এই আইরিশ গায়িকা ১৯৯০ সালে 'নাথিং কমপেয়ার্স টু ইউ' ("Nothing compares to you") গানটির জন্য ব্যাপক পরিচিতি পান। ওই বছরে তার হিট গানের মধ্যে এটি ছিল সবার উপরে।

নিজের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি শুহাদা সামাজিকমাধ্যম টুইটারে প্রকাশ করেছেন। টুইটার অ্যাকাউন্টে নিজের নামও পরিবর্তন করেছেন তিনি।

টুইটার বার্তায় শুহাদা তাকে সাহায্য করার জন্য অন্য মুসলমানদের ধন্যবাদ জানিয়ে তার এই সিদ্ধান্তকে 'যে কোনো বুদ্ধিমান ধর্মতত্ত্ববিদের সফরের স্বাভাবিক পরিণতি' হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার শেখ ড. উমর আল-কাদরী নামের একজন আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি আজান দিচ্ছেন। গায়িকা সিনিড ও'কনর ইসলাম ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য কলেমা পাঠ করছেন।

আইরিশ গায়িকা আরও বলেন, সব ধর্মশাস্ত্র অধ্যয়ন শেষ পর্যন্ত ইসলামের দিকেই ধাবিত হয়। তিনি একজন মুসলমান হতে পেরে গর্বিত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ