বিনোদন

নাগরিক টিভিতে দেখা যাবে সম্রাট আকবর পুত্র জাহাঙ্গীরের প্রেমকাহিনি

নাগরিক টিভিতে দেখা যাবে সম্রাট আকবর পুত্র জাহাঙ্গীরের প্রেমকাহিনি
নাগরিক টিভিতে দেখা যাবে সম্রাট আকবর পুত্র জাহাঙ্গীরের প্রেমকাহিনি

ভারত উপমহাদেশের মুঘল সম্রাট জালালউদ্দিন আকবরের পুত্র জাহাঙ্গীরের জীবন, প্রেমকাহিনি ও শাসনামল এবার ধারাবাহিকভাবে উঠে আসবে নাগরিক টিভিতে।

ঐতিহাসিক সিরিয়াল ‘সম্রাট জাহাঙ্গীর: নূরজাহান ও জাহাঙ্গীরের অমর প্রেম কাহিনি’ তারা বাংলায় প্রচার করতে যাচ্ছে।

আজ, ৩ নভেম্বর থেকে শুরু হয়ে সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টায় এটি দেখানো হবে চ্যানেলটিতে। এতে মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে নূরজাহানের অমর প্রেমকাহিনি তো থাকছেই, পাশাপাশি সে সময় রোমাঞ্চকর সবকিছু তুলে ধরা হবে।

এ উপলক্ষে গত ৩১ অক্টোবর রাজধানীর একটি অভিজাত ক্লাবে প্রেস শো অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ধারাবাহিকটির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান আরএফএল-এর সিনিয়র মিডিয়া ম্যানেজার রাকিব, নাগরিক টিভির হেড অব মার্কেটিং সজল সাহা ও অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু।

নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান জানান, বিভিন্ন চক্রান্তের জাল, ক্ষমতার মোহ, দাম্ভিকতা ও নারী আসক্তি- সবই ছিল মুঘল সাম্রাজ্যকে ঘিরে! এই উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের সম্রাটদের জীবন কিংবা ঘটনাপ্রবাহ পশ্চিমা অনেক ঐতিহাসিক প্রেক্ষাপটকেও হার মানায়। যেমনটি বলা যেতে পারে সম্রাট জাহাঙ্গীরের কথা। পুরো চিত্রই পাওয়া যাবে নতুন এ সিরিয়ালটিতে।

ভারতীয় এ সিরিয়ালটিতে সম্রাট আকবর হয়েছেন উদয় টিকেকার, শাহজাদা সেলিম করণভীর শর্মা ও নূরজাহান হিসেবে আছেন চারু শংকর। বাংলায় এটির সার্বিক তত্ত্বাবধান করেছে আলিবাবা কমিউনিকেশনস লিমিটেড।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ