বিনোদন

দীপবীরের বিয়ের ছবি

  • দীপবীরের বিয়ের ছবি
    দীপবীরের বিয়ের ছবি
  • দীপবীরের বিয়ের ছবি
    দীপবীরের বিয়ের ছবি
  • দীপবীরের বিয়ের ছবি
    দীপবীরের বিয়ের ছবি
  • দীপবীরের বিয়ের ছবি
    দীপবীরের বিয়ের ছবি

নতুন বর রণবীর সিংকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরুতে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

বুধবার দ্য লীলা প্যালেসে দীপিকার পরিবারের পক্ষ থেকে রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মুম্বাই থেকে গতকাল বেঙ্গালুরুতে বাপের বাড়ি পৌঁছিয়ে দুপুরে নিজের বিয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন দীপিকা পাড়ুকোন।

ইতালির লেক কোমোর ভিল দ্য বালবিয়ানেলে গত বুধবার রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়েছে কনকানি রীতি মেনে। আর পরদিন বৃহস্পতিবার সিন্ধি রীতিতে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় এই তারকা জুটি। এর আগে ছিল দীপবীরের মেহেদি অনুষ্ঠান, রাতে হয় আংটিবদল।

বিয়ের সব অনুষ্ঠানেই রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন পরেছেন সব্যসাচীর ডিজাইন করা সব পোশাক।

বিয়ের পর বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংবিয়ের পর বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংএরই মধ্যে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের ছবি দেখে সবাই মুগ্ধ হয়েছেন। অনেকেই এই মুগ্ধতা প্রকাশ করে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ছবিগুলো থেকে একেবারেই চোখ ফেরানো যাচ্ছে না।

সব আনুষ্ঠানিকতায় দারুণ আনন্দ করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংসব আনুষ্ঠানিকতায় দারুণ আনন্দ করেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংবিয়ের পর গত রোববার সকালে ইতালির মিলান থেকে মুম্বাই ফিরেছেন নবদম্পতি রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বামীর সঙ্গে বলিউডের ‘পদ্মাবতী’ সরাসরি চলে যান শ্বশুরবাড়িতে।

নব দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোননব দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনবেঙ্গালুরুর পর ২৮ নভেম্বর মুম্বাইয়ে দ্য গ্র্যান্ড হায়াতে আরেকটি রিসেপশন অনুষ্ঠান হবে। এখানে বলিউডের বন্ধু আর সহকর্মীদের আমন্ত্রণ জানাবেন দীপবীর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ