বিনোদন

না ফেরার দেশে বলিউড অভিনেতা কাদের খান

কাদের খান
কাদের খান

বলিউড অভিনেতা কাদের খান না ফেরার দেশে— বর্ষীয়ান এ অভিনেতা কানাডার একটি হাসপাতালে মারা যান।

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

কাদের খানের ছেলে সরফরাজ খান বলেন, দীর্ঘদিন রোগভোগের পর ৮১ বছর বয়সী আমার বাবা মারা গেছেন।

আমার বাবা আমাদের ছেড়ে গেছেন। দীর্ঘ রোগভোগের পর কানাডার সময় ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় তিনি মারা যান। বিকালে তিনি কোমায় চলে গিয়েছিলেন। ১৬-১৭ সপ্তাহ ধরে তিনি এ হাসপাতালে ছিলেন।

কাদের খানের জানাযা ও দাফন কানাডাতেই হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, আমাদের পুরো পরিবার এখানে এবং আমরা এখানেই বাস করি। তাই উনার দাফন এখানেই করা হবে।

একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে নিজের ভূমিকা ও অসংখ্য ছবির কাহিনীকার হিসেবে পরিচিত ছিলেন কাবুলে জন্ম নেয়া কাদের খান। তিন শতাধিক চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ