বিনোদন

আফসান চৌধুরীসহ ৪ জন পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার

আফসান চৌধুরীসহ ৪ জন পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার
আফসান চৌধুরীসহ ৪ জন পাচ্ছেন বাংলা একাডেমি পুরস্কার

বাংলা সাহিত্যে অবদানের জন্য এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন আফসান চৌধুরীসহ চারজন।

সোমবার বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ২০১৮ সালের পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী।

তারা হলেন: গবেষক-কলামনিস্ট আফসান চৌধুরী এই পুরস্কার পাচ্ছেন মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যের জন্য। কবিতার জন্য কবি কাজী রোজী, কথাসাহিত্যে মনোরোগ চিকিৎসক মোহিত কামাল এবং প্রবন্ধ ও গবেষণায় একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ এবার পুরস্কার পাচ্ছেন।

আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন।

কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা, অনুবাদ, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী, নাটক, বিজ্ঞান/প্রযুক্তি/পরিবেশ, শিশুসাহিত্য- এই ১০টি শাখায় বাংলা একাডেমি পুরস্কার দেয়ার চল থাকলেও এবার মাত্র ৪টি শাখায় পুরস্কার দেয়া হয়েছে।

বাকি শাখায় কেন পুরস্কার দেয়া হল না, সে বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো ব্যাখ্যা দেননি বাংলা একাডেমির মহাপরিচালক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ