বিনোদন

রোজ গার্ডেন হবে ‘ঢাকা নগরীর জাদুঘর’: সংস্কৃতিমন্ত্রী

ঐতিহাসিক রোজ গার্ডেন
ঐতিহাসিক রোজ গার্ডেন

ঐতিহাসিক রোজ গার্ডেনকে 'ঢাকা নগর জাদুঘর' করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বুধবার সকালে রোজ গার্ডেন পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এর যথাযথ সংরক্ষণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, রোজ গার্ডেন গণপূর্ত মন্ত্রণালয় কিনলেও এটি অচিরেই সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।

রোজ গার্ডেন-এই বাড়িটির সঙ্গে জড়িয়ে আছে উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ সৃষ্টির ইতিহাস।

১৯৪৯ সালের ২৩ জুন এ বাড়িটি থেকেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি, শামসুল হককে সাধারণ সম্পাদক আর শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করে পাকিস্তানের প্রথম বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে আওয়ামী মুসলিম লীগ। পরে অসাম্প্রদায়িক চেতনাকে সামনে এনে যার নাম হয় আওয়ামী লীগ। ঐতিহাসিক স্থাপনা হিসেবে গত সেপ্টেম্বরে সাড়ে ৭ বিঘার এ জমিটি ৩৩১ কোটি ৭০ লাখ দুই হাজার ৯০০ টাকায় বাড়িটি কিনে নেয় সরকার।

বুধবার সকালে রোজ গার্ডেনে যান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। করিন্থিয়-গ্রিক শৈলী অনুসরণে তৈরি বাড়িটির চারপাশ ঘুরে দেখেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি জানান, রোজ গার্ডেনকে ঢাকা নগর জাদুঘর করার পরিকল্পনার কথা।

দেশের ইতিহাস আর ঐতিহ্য হিসেবে আগামী প্রজন্মের জন্য বাড়িটি সংরক্ষণের কথা বলেন তিনি।

টিকাটুলীর কে এম দাশ লেনের ঐতিহ্যবাহী এ বাড়িটি পুরান ঢাকার ধণাঢ্য ব্যবসায়ী হৃষিকেশ দাস ১৯৩৬ সালে পুস্তক ব্যবসায়ী কাজী আবদুর রশীদের কাছে বাড়িটি বিক্রি করে দেন। তার পূত্রবধু লায়লা রকীবের মালিকানায় ছিল বাড়িটি। রোজ গার্ডেন সংরক্ষণের জন্য মন্ত্রণালয়ের কমিটিতে তাকে রাখা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ