বিনোদন

অস্কারে সেরা সিনেমা: গ্রিন বুক

 অস্কারে সেরা সিনেমা: গ্রিন বুক
অস্কারে সেরা সিনেমা: গ্রিন বুক

বিশ শতকের আমেরিকায় বর্ণবাদের শিকার একজন আফ্রিকান আমেরিকান পিয়ানিস্টের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘গ্রিন বুক’ জিতে নিয়েছে বিশ্ব চলচ্চিত্রের সেরা সম্মান।

রোববার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১ম আসরে পিটার ফ্যারেলির এই সিনেমা সেরার পুরস্কার জিতেছে আরও তিনটি বিভাগে।

বরাবরের মতো লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসে অস্কার রজনীর এই জমকালো আসর।

তবে কেভিন হার্ট দায়িত্ব ছেড়ে দেয়ার পর এবারে আসরে কোনো হোস্ট ছিল না।

মেক্সিকান নির্মাত আলফন্সো কুয়ারনের সিনেমা রোমা এবার মনোনয়ন পেয়েছিল ১০টি বিভাগে। শেষ তিনি নিজে পেয়েছেন সেরা পরিচালকের অস্কার। আরও দুটি বিভাগে সেরা হয়েছে তার সিনেমা।

বোহেমিয়ান র্যারপসোডি চলচ্চিত্রে ব্রিটিশ ব্যান্ড গায়ক ফ্রেডি মারকারির ভূমিকায় অভিনয় করে মিসরীয় বংশোদ্ভূত রামি মালিক পেয়েছেন এবারের আসরের সেরা অভিনেতার অস্কার। মোট পাঁচটি বিভাগে মনোনয়ন পাওয়া এ সিনেমা চারটিতেই সেরার পুরস্কার পেয়ে গেছে।

‘দ্য ফেভারিট' সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন অলিভিয়া কোলম্যান। ১৮ শতকের শুরুর দিকে সংকটময় এক পরিস্থিতিতে ব্রিটেনের রানী অ্যানের ভূমিকায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তার এ পুরস্কার।

‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ সিনেমায় অভিনয়ের জন্য রেজিনা কিং পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। আর ‘গ্রিন বুক’ এর মাহারশালা আলি পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।

এক নজরে ৯১তম অস্কারে সেরাদের তালিকা

সিনেমা: গ্রিন বুক

অভিনেতা: রামি মালেক (বোহেমিয়ান র্যােপসোডি)

অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)

পার্শ্ব-অভিনেত্রী: রেজিনা কিং (ইফ বিয়েলে স্ট্রিট কুড টক)

পার্শ্ব-অভিনেতা: মাহেরশালা আলী (গ্রিন বুক)

পরিচালক: আলফোনসো কুয়ারন (রোমা)

চিত্রনাট্য (মৌলিক): গ্রিন বুক

চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ব্ল্যাকক্ল্যান্সম্যান

বিদেশি ভাষার সিনেমা: রোমা

অ্যানিমেটেড সিনেমা: স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা: বাও

প্রামাণ্যচিত্র: ফ্রি সলো

স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: পিরিয়ড. এন্ড অব সেনটেন্স

চিত্রগ্রহণ: আলফনসো কুয়ারন (রোমা)

রূপ ও চুলসজ্জা: ভাইস

মৌলিক সুর: ব্ল্যাক প্যান্থার

মৌলিক গান: শ্যালো

সম্পাদনা: বোহেমিয়ান র্যাথপসোডি

শিল্প নির্দেশনা: ব্ল্যাক প্যান্থার

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: স্কিন

শব্দ সম্পাদনা: বোহেমিয়ান র্যাকপসোডি

শব্দমিশ্রণ: বোহেমিয়ান র্যাকপসোডি

ভিজ্যুয়াল ইফেক্টস: ফার্স্ট ম্যান

পোশাক পরিকল্পনা: ব্ল্যাক প্যান্থার

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ