বিনোদন

একু‌শে পদকপ্রাপ্ত নিখিল সেন আর নেই

নিখিল সেন
নিখিল সেন

বরিশালের একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন আর নেই।

সোমবার দুপুর একটা তিন মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেনের মৃত্যুতে বরিশালবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা ছাড়াও ছুটে আসেন সব স্তরের মানুষ।

১৯৫২ সালে ভাষা আন্দোলনে যোগ দের নিখিল সেন। পাকিস্তানী শাষনামলে কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। নিখিল সেন আবৃত্তিকার হিসেবে বহুল পরিচিত। নাটকে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক পান নিখিল সেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ