বিনোদন

অরুন্ধতীর অনুষ্ঠান ধানমন্ডির মাইডাস সেন্টারে

অরুন্ধতী রায়
অরুন্ধতী রায়

নিরাপত্তার কারণ দেখিয়ে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে বুকার জয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের আলোচনা অনুষ্ঠান বাতিলের পর সন্ধ্যায় ধানমন্ডির মাইডাস সেন্টারে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‘ছবিমেলা’ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ছবিমেলার অফিসিয়াল পেজে এ ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণায় বলা হয়, ‘যথারীতি সন্ধ্যা ৬টায় মাইডাস সেন্টারে অনুষ্ঠানটি হবে। একঘণ্টা আগে আগ্রহীদের সেখানে যেতে বলা হয়েছে। সঙ্গে তাদের আগের রেজিস্ট্রেশনের প্রিন্টকপি নিয়ে যেতে হবে।

গতকাল রাতে ছবিমেলার পক্ষ থেকে জানানো হয়, পুলিশের পক্ষ থেকে তাদের নির্ধারিত জায়গায় অরুন্ধতীর অনুষ্ঠানটি করতে দেয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম সকালে বলেন, অনিবার্য কারণবশত কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানটি বাতিল করতে বলা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’র অনুষ্ঠানসূচির অংশ হিসেবে ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিতে গত রোববার অরুন্ধতী রায় বাংলাদেশে আসেন। এই আলোচনায় আলোকচিত্রী ও ছবিমেলার অন্যতম আয়োজক শহীদুল আলমও উপস্থিত থাকবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ