বিনোদন

বনানী সস্মিলিত সামরিক কবরস্থানে শায়িত হলেন শাহনাজ রহমত উল্লাহ

 শাহনাজ রহমত উল্লাহ
শাহনাজ রহমত উল্লাহ

চলে গেলেন কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমত উল্লাহ। ৬৭ বছর বয়সী বরেণ্য এই শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

বাদ-জোহর রাজধানীর বারিধারা পার্ক মসজিদে তার নামাজে জানাজা শেষে বনানী সস্মিলিত সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শাহানাজ রহমত উল্লাহর হঠাৎ চলে যাওয়ায় সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

গতকাল রাত সাড়ে ১১টার দিকে বারিধারায় নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শিল্পীর যথাযথ মূল্যায়ন না করে তার ওপর রাজনৈতিক তকমা লাগানোয় আক্ষেপ প্রকাশ করেন অন্য শিল্পীরা।

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের শক্তিমান, খ্যাতিমান শিল্পী শাহানাজ রহমত উল্লাহ। শনিবার রাত ১১টার দিকে রাজধানীর বারিধারা নিজ বাসায় শ্বাসকষ্টজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানান তার স্বামী আবুল বাশার রহমত উল্লাহ।

নন্দিত এই শিল্পীর হঠাৎ চলে যাওয়ার খবর শুনে বারিধারার বাসায় ছুটে আসেন তার আত্বীয়-স্বজন, শুভানুধ্যায়ীসহ সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনরা।

তারা বলেন, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে শাহনাজ রহমত উল্লাহর অবদান কোনো অবস্থাতেই খাটো করে দেখার সুযোগ নেই।

দেশাত্বক, চলচ্চিত্র কিংবা আধুনিক সব গানের অঙ্গনে অনন্য অবদান রয়েছে সঙ্গীত জগতের এই উজ্জ্বল নক্ষত্রের।

এতো জনপ্রিয়তার পরও অভিমান নিয়ে গান থেকে দূরে সরে থাকা। এজন্য শিল্পী যথাযথ মূল্যায়ন না হওয়াকেও বড় করে দেখছেন অন্য শিল্পীরা। তার মতো একজন শিল্পীকে রাজনৈতিক দৃষ্টিতে বিবেচনা করাটাও কাম্য নয় বলে মনে করেন গাজী মাজহারুল আনোয়ার, কুমার বিশ্বজিত।

বেলা সাড়ে ১২টার দিকে বারিধারা বাসা থেকে জানাজার উদ্দ্যেশে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বারিধারা পার্ক মসজিদে। জোহর নামাজের শেষে অনুষ্ঠিত হয় জানাজা।

এরপর বনানী সম্মিলিত সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ