মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার প্রত্যয়ে দর্শকদের অব্যাহত ভালবাসায় ১০ বছর পার করলো দেশ টিভি। শুরু করলো এগারো বছরের যাত্রা।
কখনো সংবাদ, কখনো অনুষ্ঠান, কখনো ভিন্ন আয়োজনে দেশ টিভি এর মধ্যেই নিজেকে আলাদা করে চিনিয়ে স্বতন্ত্র একটি অবস্থান নিতে পেরেছে। তাই দেশ টিভি দেশে-বিদেশে বাংলা ভাষাভাষী সব শ্রেণীর কাছে সমাদৃত।
দেশ ও দশের কথা বলে দেশ টিভি। সদা জাগ্রত মুক্তিযুদ্ধের চেতনায়। কাজে-বিশ্বাসে-পর্দায় বিরাজমান আবহমান বাংলাদেশ। সবসময় সচল-সজীব দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তথ্য-বিনোদনের মেলবন্ধনে।
সঙ্গী- গণতন্ত্র ও সমৃদ্ধির অভিযাত্রায়। তাকে ফুটিয়ে তোলা সুস্থ, সুরুচি ও সময়োপযোগী আয়োজনে।

দেশ টিভি
সংবাদ ও বিনোদনকে সাথে নিয়ে আজ থেকে নয় বছর আগে পথ চলা শুরু দেশ টিভির। দেশকে ভালবাসার, দেশের পাশে থাকার প্রত্যয়। প্রতিনিয়ত অনুপ্রেরণা হয়ে কাজ করছে সংবাদ ও সকল অনুষ্ঠানের সৃজন ও উপস্থাপনায়। দর্শকের ভালবাসা দেশ টিভিকে প্রেরণা যুগিয়েছে, করেছে আরো সাহসী।
অনুষ্ঠান প্রচারে গতানুগতিক ধারাকে ভাঙার চেষ্টা চলছে নিরন্তর, সে থেকেই নতুনত্ব ও নবতর উদ্দীপনার সঞ্চারণ। সংবাদ ও মত প্রকাশেও দেশ টিভি থেকেছে বস্তুনিষ্ঠ ও সাহসী।
আগামীর পথচলাও নিরন্তর। এখনো বাকি অনেক কাজ। দেশ টিভি তাই দর্শক, শুভানুধ্যায়ীদের সবসময়ই পাশে চায়।
এবারও বর্ষপূর্তিতে দিনব্যাপী দেশ উৎসবে নিয়মিত আয়োজনের পাশাপাশি থাকছে বিশেষ অনুষ্ঠান।