বিনোদন

কৌতুক অভিনেতা টেলি সামাদ আর নেই

টেলি সামাদ
টেলি সামাদ

জনপ্রিয় কৌতুক অভিনেতা আবদুস সামাদ ওরফে টেলি সামাদ আর নেই। শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকাল ১১টায় এফডিসিতে নামাজে জানাজা শেষে পরে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে দাফন করা হবে এই অভিনেতাকে। বেশকিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

গত ডিসেম্বরে বুকে ইনফেকশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে কিছুদিন আইসিইউতে ছিলেন টেলি সামাদ। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয় তার। অসুস্থ এই অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার চিকিৎসায় উদ্যোগী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে এই অভিনেতার হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।

১৯৭৩ সালে 'কার ‌বউ' দিয়ে চলচ্চিত্রে পা রাখেন টেলি সামাদ। গত চার দশকে ৬'শ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ৪০টির বেশি চলচ্চিত্রে গানও গেয়েছেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ