বিনোদন

প্রসেনজিতের সঙ্গে জয়া আহসান

প্রসেনজিতের সঙ্গে জয়া আহসান
প্রসেনজিতের সঙ্গে জয়া আহসান

কলকাতার নির্মাতা অতনু ঘোষের সঙ্গে দুজনই কাজ করেছেন। অতনুর প্রথম ছবি ‘ময়ূরাক্ষী’তে দেখা গিয়েছিল বুম্বাদা খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এরপর অতনুর দ্বিতীয় ছবি ‘বিনিসুতোয়’-এর শুটিং স¤প্রতি শেষ করেছেন জয়া আহসান। তবে এখন পর্যন্ত রুপালি পর্দায় কখনো একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ ও জয়া। সেই গ্যাপটা পূরণ করে দিতে চলেছেন অতনু। তার পরবর্তী ছবিতে দেখা যাবে দুই বাংলার দুই সুপারস্টারকে।

কলকাতার গণমাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছবির নাম এখনো ঠিক না হলেও আবেগ ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই শুটিং শুরু হবে এ ছবির। অন্যদিকে, ‘বিনিসুতোয়’ ছবিটি নিয়েও খুব ভালো প্রত্যাশা পরিচালকের। প্রসেনজিতেরও বিশ্বাস জয়া ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত এই ছবিটি দর্শক সমালোচকদের মন ভরাবে।

সে সঙ্গে তিনি এটাও আশা করছেন প্রথমবারের মতো জয়ার সঙ্গে তার জুটি গ্রহণ করবে দর্শক।

আদ্যোপান্তো এক সম্পর্কের গল্প হবে এটি। তার সঙ্গে থাকবে থ্রিলারের ছোঁয়াও। এদিকে ‘বিনিসুতোয়’ ছবির শুটিং শেষ করে জয়া আহসান আপাতত রয়েছেন বাংলাদেশে।

অভিনেত্রী জ্বরে আক্রান্ত। তার সুস্থতার অপেক্ষায় রয়েছেন পরিচালক অতনু ও নায়ক প্রসেনজিৎ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ