বিনোদন

ঔপন্যাসিক রিজিয়া রহমান আর নেই

ঔপন্যাসিক রিজিয়া রহমান আর নেই
ঔপন্যাসিক রিজিয়া রহমান আর নেই

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক রিজিয়া রহমান আর নেই। শুক্রবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

অসংখ্য উপন্যাসের জননী এই লেখক দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

রিজিয়া রহমানে জন্ম ১৯৩৯ সালে, কলকাতায়। ১৯৪৭ সালে দেশবিভাগের পর স্বপরিবারে বাংলাদেশে চলে আসেন। লেখালেখির শুরু ষাটের দশকে। সেই থেকে ৫ দশক ধরে গল্প, কবিতা, প্রবন্ধ, রম্যরচনা ও শিশুসাহিত্য লিখে আসছেন।

কথাসাহিত্যিক রিজিয়া রহমানের মূল পরিচিতি ঔপন্যাসিক হিসেবেই। তার লেখা পাঠকপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘ঘর ভাঙা ঘর’, ‘রক্তের অক্ষর’, ‘উত্তর পুরুষ’, ‘বং থেকে বাংলা, ধবল জ্যোৎস্না, প্রভৃতি।

উপন্যাসে অবদানের জন্য ১৯৭৮ সালে রিজিয়া রহমান বাংলা একাডেমি পুরস্কার পান। পরে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য পরে এ গুণী লেখককে একুশে পদকে ভূষিত করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ