বিনোদন

অভিনেতা বাবর আর নেই

অভিনেতা বাবর আর নেই
অভিনেতা বাবর আর নেই

দেশের চলচ্চিত্রের অন্যতম শক্তিমান অভিনেতা খলিলুর রহমান বাবর আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি মারা যান (ইন্না লিল্লাহি...রাজিউন)।

বাবরের স্ত্রী লতিফা বাবর এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেলে বাবরের মরদেহ এফডিসিতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, রক্তচাপ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন বাবর।

আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন বাবর। খল অভিনেতা হিসেবে বাবরের যাত্রা শুরু রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন বাবর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ