প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী তাঁর গণভবনের বাসায় এন্ড্রু কিশোরের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।
প্রেস সচিব জানান, শিল্পী এন্ড্রু কিশোর চেক গ্রহণকালে তাকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: