বিনোদন

বাংলাদেশে গাইতে আসবেন রানু!

বাংলাদেশে গাইতে আসবেন রানু!
বাংলাদেশে গাইতে আসবেন রানু!

সামাজিক যোগাযোগের মাধ্যমের কণ্ঠশিল্পী ছিসেবে জনপ্রিয়তা পেয়েছেন পশ্চিমবঙ্গের কন্ঠশিল্পী রানু মন্ডল। ইতিমধ্যে বলিউড ছবিতে প্লেব্যাক করেছেন। জাদুকরি কণ্ঠের জোরে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে ভারতের বাইরেও। এমনকি বাংলাদেশেও তার গানের ভক্ত জুটে গেছে অনেক।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, এবার বাংলাদেশের ছবিতে গান গাইতে চলেছেন এই লতাকণ্ঠী গায়িকা। সেজন্য তিনি পাসপোর্টও করতে দিয়েছেন। কলকাতার রুবির মোড়ে অবস্থিত পাসপোর্ট অফিসে দেখা গেছে তাকে। সেখান থেকে জানা যায় তিনি বাংলাদেশে আসার উদ্দেশে পাসপোর্ট করতে দিয়েছেন।

আরও জানা গেছে, ইতিমধ্যে তিনি পাসপোর্টের সকল পক্রিয়া সম্পন্ন করেছেন। অচিরেই তিনি কলকাতায় বাংলাদেশ অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করবেন। যদিও রানু মণ্ডলের বাংলাদেশে আসার বিষয়ে তার আবিষ্কারক অতীন্দ্র চক্রবর্তী কিছু বলেননি ভারতীয় সংবাদ মাধ্যমে।

মূলত অতীন্দ্র চক্রবর্তীর রেকর্ড করা রানুর ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হওয়ার পর হৈ চৈ পড়ে যায় সবখানে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ