বিনোদন

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি
লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে হাসপাতালে গিয়ে দেখে এসে সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন বোন আশা ভোঁসলে।

আশা জানান, সোমবার সকাল থেকেই শ্বাসকষ্ট নিয়ে ঘুম ভেঙেছে লতা মঙ্গেশকরের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে অসুস্থতা। বেলা ২টার সময় অবস্থা জটিল হয়ে ওঠায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, লতা মঙ্গেশকরের বুকে ভাইরাল ইনফেকশন হয়েছিল। এখন সুর সম্রাজ্ঞীর অবস্থা অনেকটাই স্থিতিশীল। লতার আরেক বোন ঊষা জানিয়েছেন, তার শরীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তাকে অবজারভেশনে রাখা হয়েছে। ভালো থাকলে কাল ছুটি পাবেন লতা দিদি।

ভারতীয় সংগীত দুনিয়ায় লতা মঙ্গেশকরের অবদান অবিস্মরণীয়। হিন্দি-বাংলা-মারাঠি ছাড়াও আরও বহু ভাষায় অসংখ্য ছবির গান এবং আধুনিক গান রয়েছে তার ঝুলিতে।

হাজারেরও বেশি হিন্দি ছবিতে গান গেয়েছেন তিনি। সুরকার-গায়ক শচীন দেববর্মণ বলতেন, লতা কোকিলের মতোই মিষ্টি। তাই অনেকে তাকে কোকিলকণ্ঠী বলেও সম্মান জানান। সরস্বতীর সাক্ষাৎ বরকন্যা এই শিল্পী আজীবন সাধনা করেছেন সংগীতের। সেই সাধনা তাকে এনে দিয়েছে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকের মতো দুর্লভ জাতীয় সম্মান।

সূত্র: এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ