বিনোদন

লোকসঙ্গীত উৎসবের পর্দা নামছে আজ

লোকসঙ্গীত উৎসবের পর্দা নামছে আজ
লোকসঙ্গীত উৎসবের পর্দা নামছে আজ

রাজধানীর আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এর পর্দা নামছে আজ।

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এর পঞ্চম আসর। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে উৎসব চলে রাত ১২টা পর্যন্ত। বাংলাদেশসহ ছয় দেশের দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছে এবারের উৎসবে। প্রথম দিনের বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় বাংলাদেশের নৃত্যশিল্পী সামিনা হোসেন প্রেমা ও তার নৃত্যদল ভাবনা।

লোকসঙ্গীত পরিবেশন করে বাংলাদেশের শাহ আলম সরকার ও জর্জিয়ার শেভেনেবুরেবি এবং ভারতের দালের মেহেন্দি। দ্বিতীয় দিনের পরিবেশনায় অংশ নেয় পাকিস্তানের হিনা নাসরুল্লাহ, মালির হাবিব কইটে অ্যান্ড বামাদা, বাংলাদেশের কাজল দেওয়ান, বাউল শিল্পী ও গবেষক ফকির শাহাবুদ্দিন এবং ২০১৬ সালে সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ম্যাজিক বাউলিয়ানা’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া শফিকুল ইসলাম ও কামরুজ্জামান রাব্বি। আজ শনিবার সমাপনী দিনে ফোক ফেস্ট মাতাবেন যারা, জেনে নিন তাদের সম্পর্কে।

আজ শনিবার সমাপনী দিনে ফোক ফেস্ট মাতাবেন পাকিস্তানের জুনুন, রাশিয়ার সাত্তুমা, বাংলাদেশের চন্দনা মজুমদার, মালেক কাওয়াল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ