বিনোদন

সবার জন্য উন্মুক্ত কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ

বুধবার রাতে কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ আয়োজনের রিহার্সেল
বুধবার রাতে কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ আয়োজনের রিহার্সেল

ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’।

বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর বাড্ডার মাদানী এভিনিউয়ের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে এই কনসার্ট হবে।

রক ও মেটাল ব্যান্ড ওয়ারফেজ, নেমেসিস, স্পন্দন, মমতাজ, ঐশী, প্রীতম হাসানের মতো তারকারা এই কনাসার্টে পারফর্ম করবেন।

এই কনর্সাট সবার জন্য উন্মুক্ত, এতে যোগ দিতে কোনো নিবন্ধন লাগবে না, লাগবে না কোনো টিকেট।

কনসার্টের আয়োজক তথ্যপ্রযুক্তি বিভাগ। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার রাতে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সার্বিক প্রস্তুতি দেখেছেন। তিনি নিজে রিহার্সেলে অংশ নিয়েছেন।

ঢাকার বাইরেও অনুষ্ঠিত হচ্ছে এই কনসার্ট। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকাল সাড়ে ৩টায় আর সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার ৩য় বারের মত উদযাপিত হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯।

২০১৭ সালের প্রথমবারের মতো এ দিনটি (১২ ডিসেম্বর) জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে উদযাপন করা হয়েছিল।

২০১৭ সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রথম জাতীয়ভাবে তথ্যপ্রযুক্তি দিবস পালনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছিল।

২০০৮ সালের ১২ ডিসেম্বর রূপকল্প ২০২১ ঘোষণা করা হয়। যার মূল উপজীব্য ছিল ডিজিটাল বাংলাদেশ ভিশন। তাই জাতীয় তথ্যপ্রযুক্তি দিবস নির্ধারণে তখন এ বিষয়টিকেই ভিত্তি ধরা হয়েছে।

ভিশনের সঙ্গে আরও সম্পৃক্ততা বাড়াতে নাম পরিবর্তন করে পরে ডিজিটাল বাংলাদেশ দিবস করা হয়।

আর দেশব্যাপী নানা আয়োজনে ২০১৮ সাল হতে দিনটি ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ নামে পালন শুরু হয়।

সূত্রঃ টেক পোর্টাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ