বিনোদন

আবারো হাসপাতালে এটিএম শামসুজ্জামান

আবারো হাসপাতালে এটিএম শামসুজ্জামান
আবারো হাসপাতালে এটিএম শামসুজ্জামান

আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। শনিবার (২১ ডিসেম্বর) তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার মেয়ে কোয়েল আহমেদ।

এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর আগে গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। পরে সেখান থেকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। এরপর কিছুটা সুস্থ হয়ে উঠলে ২৯ আগস্ট তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে আবারো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাসায় ফেরেন তিনি।

কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা গ্রহণ করেন তিনি। তার মেয়ে কোয়েল আহমেদ জানান, ‘গতকালই বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার বড় বোন ব্রেন স্ট্রোক করে বারডেম হাসপাতালে আছেন। এই খবর জানার পর থেকেই বাবার অসুস্থতা বাড়তে থাকে। পরে গতকাল বাবাকে হাসপাতালে নিয়ে এসেছি।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ