ফের অসুস্থ অমিতাভ বচ্চন। এবার জ্বরে কাবু তিনি। এই অবস্থায় তিনি কোথাও যেতে পারবেন না। ফলে, সোমবার দিল্লিতে ন্যাশনাল ফ্লিম অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন নি বলিউড শাহেনশা।
আন্তরিকভাবে দুঃখিত অমিতাভ বচ্চন টুইটে জানিয়েছিলেন, ‘ডাক্তারবাবুদের নির্দেশ, এই অবস্থায় বাড়ি থেকে বেরোনো চলবে না। ফলে, জাতীয় পুরস্কারের মঞ্চে উপস্থিত থাকতে পারব না। ভীষণ খারাপ লাগছে। আপসোসও হচ্ছে। কিন্তু আমি নিরুপায়।’
প্রসঙ্গত, চলতি বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে পারেননি অমিতাভ। তার ক-দিন আগেই তিনি নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন লিভারের সমস্যা নিয়ে। সেই সময়েও তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছিলেন চিকিৎসকেরা। সেই নির্দেশ মেনে টানা বেশ কয়েকদিন বাড়ি থেকে বের হননি প্রবীণ অভিনেতা।
T 3584/5/6 -
— Amitabh Bachchan (@SrBachchan) December 22, 2019
Down with fever .. ! Not allowed to travel .. will not be able to attend National Award tomorrow in Delhi .. so unfortunate .. my regrets ..