বিনোদন

ফের হাসপাতালে ঋষি কাপুর

ফের হাসপাতালে ঋষি কাপুর
ফের হাসপাতালে ঋষি কাপুর

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। রোববার দিল্লিতে ভাগ্নের বিয়েতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় ঋষিকে।

এদিকে বাবার অসুস্থতার খবর পেয়েই প্রেমিকা আলিয়াকে নিয়ে দিল্লিতে উড়ে গেছেন রণবীর কাপুর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন বলছে, হাসপাতাল সূত্রে খবর; সংক্রমণ ধরা পড়েছে প্রবীণ এ অভিনেতার। চিকিৎসা চলছে। তার সঙ্গে আছেন স্ত্রী নিতু কাপুর।

পরে নিজের অসুস্থতার কথা সংবাদমাধ্যমে জানান ঋষি নিজেই। দিল্লির মাত্রাতিরিক্ত দূষণেই কাবু তিনি। তার থেকেই ঘটেছে এ সংক্রমণ।

এর আগে ক্যান্সারে আক্রান্ত হন বলিউডের এ কিংবদন্তি অভিনেতা। ক্যান্সারের চিকিৎসার জন্য প্রায় এক বছর আমেরিকাতেই ছিলেন ঋষি কাপুর। গত বছর সেপ্টেম্বর মাসে দেশে ফেরেন তিনি। তবে ছেলে রণবীর জানিয়েছেন আপাতত তার বাবা ঋষি কাপুর সুস্থ আছেন, চিন্তার কোনও কারণ নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ