বিনোদন

হলিউডের কিংবদন্তি অভিনেতা ডগলাসের জীবনাবশান

হলিউডের কিংবদন্তি অভিনেতা ডগলাসের জীবনাবশান
হলিউডের কিংবদন্তি অভিনেতা ডগলাসের জীবনাবশান

হলিউডের কিংবদন্তি অভিনেতা কার্ক ডগলাস আর নেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ১০৩ বছর বয়সে তিনি মারা যান। খবর বিবিসি ও এনডিটিভির।

কার্ক ডগলাসের মৃতুতে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে ছেলে মাইকেল বলেন, দুঃখের সঙ্গে আমি ও আমার ভাই জানাচ্ছি যে, আজ বাবা আমাদের ছেড়ে চলে গেছেন।

নিউইয়র্কে জন্ম নেয়া বিংশ শতাব্দীর সফল অভিনেতাদের মধ্যে অন্যতম কার্ক ডগলাস। তিনি স্কুলজীবন থেকেই শিল্প-সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে কাজ করেন। তিনি তিন বার অস্কারে মনোনীত হন। হলিউডে টানা ৫০ বছর অভিনয় করেন।

ডগলাস ১৯৪৬ সালে প্রথমবার অভিনয় করেন ‘দ্য স্ট্রেঞ্জ লাভ অব মার্থা আইভার্স’ ছবিতে। তবে তার অভিনয়ের প্রিয় জায়গা ছিল মঞ্চ। ক্ল্যাসিক চলচ্চিত্র ‘সাইক্লোপস’-এর মধ্য দিয়ে তিনি হয়ে উঠেন সিনেমাপ্রেমীদের প্রিয় অভিনেতা।

৫০ এ দশকে তার বেশি কয়েকটি সিনেমা সাড়া ফেলে। সেগুলো হলো- এইস ইন দ্য হোল (১৯৫১), দ্য ব্যাড অ্যান্ড দ্য বিউটিফুল (১৯৫২), অ্যাক্ট অব লাভ (১৯৫৩), টু থাউজেন্ড লিগ আন্ডার দ্য সি (১৯৫৪), চ্যাম্পিয়ন (১৯৪৯), লাস্ট ফর লাইফ (১৯৫৬) ও স্পার্টাকাস (১৯৬০)।

নব্বইটিরও বেশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের নায়ক হয়েছিলেন ডগলাস। হলিউডে ৫০ বছর অভিনয়ের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৯৬ সালে সম্মানসূচক পুরস্কার পেয়েছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ