বিনোদন

কিশোর কুমারের বায়োপিকে রণবীর!

কিশোর কুমারের বায়োপিকে রণবীর!
কিশোর কুমারের বায়োপিকে রণবীর!

ভারতের জনপ্রিয় সংগীত তারকা কিশোর কুমার। তিনি একাধারে ছিলেন গায়ক, অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও গীতিকার। বিভিন্ন ভাষার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও তিনি গান গেয়েছেন।

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ১৯৮৭ সালের ১৩ অক্টোবর মারা যান এ সংগীতশিল্পী। এবার তার জীবনী বড় পর্দায় তুলে আনছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ বসু। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সেখানেই তিনি জানিয়েছেন, বায়োপিকে কিশোর কুমারের ভূমিকায় প্রথম পছন্দের তালিকার শীর্ষেই রয়েছেন রণবীর কাপুর। আর সেই লক্ষ্যেই এগোচ্ছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, বরফি, জগ্গা জাসুসের পর ফের একসঙ্গে মিলিত হচ্ছেন রণবীর ও অনুরাগ। তবে রণবীরের হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। সেইসব থেকে এই বায়োপিকের জন্য সময় দিতে পারলেই দুজনে ফের এক সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

অনুরাগের যে প্রথম পছন্দ রণবীরই, তা আর বলার অপেক্ষা রাখে না।

রণবীর এখন অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। সূত্র/সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ