বিনোদন

কনসার্টে কণ্ঠস্বর হারিয়ে কাঁদলেন এলটন জন! (ভিডিও)

কনসার্টে কণ্ঠস্বর হারিয়ে কাঁদলেন এলটন জন! (ভিডিও)
কনসার্টে কণ্ঠস্বর হারিয়ে কাঁদলেন এলটন জন! (ভিডিও)

নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের মাউন্ট স্মার্ট স্টেডিয়ামে এক কনসার্ট কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন বিখ্যাত ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জন! সেসময় তাকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে কনসার্টের মাঝপথে এলটন জন আর গান গাইতে পারছিলেন না বলে জানিয়েছে বিবিসি।

দর্শক-শ্রোতাদের উদ্দেশে এলটন জন সেসময় বলেন, সবেমাত্র আমি কণ্ঠস্বর হারিয়ে ফেলেছি। আমি আর গাইতে পারছি না। তিনি আরও বলেন, আমি দুঃখিত, আমাকে চলে যেতে হবে।

সেসময় উপস্থিত দর্শকেরা করতালি দিয়ে এলটনের শারীরিক অসুস্থতার বিষয়টি গ্রহণযোগ্য করে তোলেন। এরপর কয়েকজন সহকারীর সাহায্য নিয়ে মঞ্চ থেকে নেমে যান তিনি।

বিবিসি বলছে, কনসার্টের মঞ্চে পিয়ানোর সামনে বসে এই কিংবদন্তী শিল্পীকে কাঁদতে ও হতাশায় মাথা নাড়াতে দেখা গেছে।

এর আগে এলটন জানান, তিনি ওয়াকিং নিউমোনিয়ায় ভুগছিলেন।

পরবর্তীতে এই সঙ্গীতশিল্পী নিজের টুইটার ও ইনস্টাগ্রামে কনসার্টে আসা সকলের কাছে ক্ষমা চেয়েছেন।

সূত্র: বিবিসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ