বিনোদন

কমল হাসানের সিনেমার শুটিংয়ে ক্রেন ভেঙে ৩ সহকারী পরিচালক নিহত

কমল হাসানের সিনেমার শুটিংয়ে ক্রেন ভেঙে ৩ সহকারী পরিচালক নিহত
কমল হাসানের সিনেমার শুটিংয়ে ক্রেন ভেঙে ৩ সহকারী পরিচালক নিহত

তামিলনাড়ুতে কিংবদন্তি তারকা কমল হাসানের সিনেমা ‘ইন্ডিয়ান ২’ এর শুটিংয়ের সময় ক্রেন ভেঙে পড়ে তিন সহকারী পরিচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও নয়জন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজ্যের রাজধানী চেন্নাইয়ের অদূরে ইভিপি ফিল্ম সিটিতে এ দুর্ঘটনা ঘটে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, শুটিংয়ের সেটে তারা ক্রেনে বক্সের মতো কিছুতে থেকে লাইটিংয়ের কাজ করছিলেন। আকস্মিক ক্রেনটি ভেঙে পড়লে এই মর্মান্তিক প্রাণহানি ঘটে।

১৯৯৬ সালের বহুল আলোচিত সিনেমা ‘ইন্ডিয়ান’র সিক্যুয়াল হিসেবে নির্মিত হচ্ছে ‘ইন্ডিয়ান ২’। থ্রিলারধর্মী সিনেমাটি পরিচালনা করছেন ‘নায়ক’, ‘শিবাজী দ্য ব্যস’, ‘২.০’ খ্যাত নির্মাতা শঙ্কর। তিনি নিজেও এ দুর্ঘটনায় আহত হয়েছেন।

একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার সময় কমল হাসান পাশেই আরেকটি লোকেশনে ছিলেন। খবর পেয়ে তিনি দুর্ঘটনাস্থলে ছুটে আসেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ