বিনোদন

হিজড়াদের ঘরের জন্য দেড় কোটি রুপি দিলেন অক্ষয়

হিজড়াদের ঘরের জন্য দেড় কোটি রুপি দিলেন অক্ষয়
হিজড়াদের ঘরের জন্য দেড় কোটি রুপি দিলেন অক্ষয়

বড়পর্দায় তো বটেও, এবার বাস্তবে হিরোগিরি দেখালেন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা অক্ষয় কুমার। সমাজের পিছিয়ে পড়া কয়েকজন হিজড়া মানুষের পাশে দাঁড়িয়ে এবার আলোচনায় এলেন তিনি।

এনডিটিভির প্রতিবেদন বলছে, ঘর করার জন্য হিজড়াদের প্রায় ১.৫ কোটি রুপি অনুদান দিলেন অক্ষয় কুমার। ‘লক্ষ্মী বম্ব’-এর পরিচালক রাঘব লরেন্সের উদ্যোগেই এই পথ চলার শুরু, সেই পথেই অক্ষয়কে পাশে পেলেন রাঘব।

রাঘব লরেন্সের স্বেচ্ছাসেবী সংঘের প্রয়াসকে স্বাগত জানাতে পাশে দাড়ালেন খিলাড়ি। পাশাপাশি ৫২ বছর বয়সী অভিনেতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানাতে ভোলেন নি লরেন্স। বলেন, তাকেও অক্ষয় এমন ভালো কাজে যুক্ত করার জন্য গর্ব বোধ করছেন।খুব শিগগিরই মুক্তি পাবে অক্ষয় কুমার-রাঘব লরেন্সের 'লক্ষ্মী বম্ব'।

পাশাপাশি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের আরেকটি ছবি 'সূর্যবংশী'র এর ট্রেলার। এই ছবি নিয়েও ভক্তরা যথেষ্ট উত্তেজিত। এখানে অক্ষয়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। রোহিত শেঠি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ মার্চ। সূত্র/সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ